© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি ইসলামবিদ্বেষী, বর্ণবাদী ও অমানবিক: সিএআইআর

শেয়ার করুন:
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি ইসলামবিদ্বেষী, বর্ণবাদী ও অমানবিক: সিএআইআর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫১ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
ইরানকে 'প্রস্তর যুগে' পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)। সংগঠনটি ট্রাম্পের এ মন্তব্যকে 'ইসলামবিদ্বেষী, বর্ণবাদী এবং অমানবিক' হিসেবে অভিহিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোষ্ঠীটি জানিয়েছে, বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা একটি স্পষ্ট যুদ্ধাপরাধ। যুদ্ধের উন্মাদনা রুখতে তারা মার্কিন আইনপ্রণেতাদের অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সিএআইআর-এর বিবৃতিতে অভিযোগ করা হয়, ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে আমেরিকান জনগণের ইচ্ছার বিরুদ্ধে একটি অবৈধ আগ্রাসী যুদ্ধে দেশটিকে টেনে নেওয়ার সুযোগ করে দিয়েছে।

আগামী সপ্তাহে কংগ্রেসের অধিবেশন শুরু হলে সংগঠনটি নেতাদের প্রতি 'ওয়ার পাওয়ারস রেজোলিউশন' পাস করার এবং সংঘাত বৃদ্ধির জন্য বরাদ্দকৃত অর্থ বন্ধ করার জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে অবিলম্বে তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: আলজাজিরা

এমআই/এসএন  

মন্তব্য করুন