© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে অনুমোদনহীন যান চলাচলে নিষেধাজ্ঞা

শেয়ার করুন:
ময়মনসিংহে অনুমোদনহীন যান চলাচলে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৭ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
ময়মনসিংহে সড়ক ও মহাসড়কে ফিটনেসবিহীন এবং অনুমোদনহীন যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ স্বাভাবিক রাখতে এবং জনদুর্ভোগ লাঘবে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
নির্দেশনা অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল এবং অন্যান্য ফিটনেসবিহীন ও অনুমোদনহীন যানবাহন সড়ক ও মহাসড়কে চলাচল থেকে বিরত রাখতে বলা হয়েছে। 

জেলা প্রশাসন জানিয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএস/টিকে

মন্তব্য করুন