© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের মানবাধিকার কর্মী নাসরিন গ্রেপ্তার

শেয়ার করুন:
ইরানের মানবাধিকার কর্মী নাসরিন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৯ পিএম | ০২ এপ্রিল, ২০২৬
নিজ বাসা থেকে ইরানের মানবাধিকার কর্মী ও আইনজীবী নাসরিন সোটুদেহকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যবহৃত ল্যাপটপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে মেহরাভেহ খানদান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মেহরাভেহ জানান, বুধবার রাতে নিজ বাসা থেকে নিরাপত্তা বাহিনী তার মাকে আটক করে নিয়ে গেছে।

তিনি বলেন, বাসায় গিয়ে দেখি মা ও বাবার ল্যাপটপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। তবে এখন পর্যন্ত নাসরিনকে কোন সংস্থা গ্রেপ্তার করেছে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মানবাধিকার, বিশেষ করে নারী, শিশু ও অধিকারকর্মীদের পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করার কারণে নাসরিন সোটুদেহ আন্তর্জাতিকভাবে পরিচিত। ইরানি নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ একটি মুখ হিসেবে পরিচিতি ছিলেন।

তবে অতীতেও তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছিল। দীর্ঘ কারাদণ্ড এবং পেশাগত নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে তাকে। কিন্তু তারপরও ধারাবাহিক চাপের মুখে তিনি মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার পক্ষে কাজ করে গেছেন।

এসএস/টিকে

মন্তব্য করুন