© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়ার জন্য হরমুজ প্রণালি খোলা রেখেছে ইরান

শেয়ার করুন:
রাশিয়ার জন্য হরমুজ প্রণালি খোলা রেখেছে ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৭ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
রাশিয়ার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ। বৃহস্পতিবার রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে তিনি বলেন, 'এটি আমাদের জন্য খোলা।' বর্তমানে এই প্রণালিটি অধিকাংশ জাহাজের চলাচলের জন্য কার্যত বন্ধ থাকলেও ক্রেমলিনের পক্ষ থেকে এই দাবি করা হলো।

ইন্টারন্যাশনাল মেরিন অর্গানাইজেশনের (আইএমও) তথ্যমতে, বর্তমানে প্রায় ২ হাজার জাহাজ পারস্য উপসাগরের ভেতরে আটকা পড়ে আছে। তবে এই অচলাবস্থার মধ্যেও ইরান, চীন, ভারত ও পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট কিছু জাহাজ প্রণালিটি পার হতে সক্ষম হয়েছে।

ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ফোনালাপে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আলোচনার পর উশাকভের এই মন্তব্য সামনে এলো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দুই দেশের নেতা হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত মতবিনিময় করেছেন।

এসএস/এসএন

মন্তব্য করুন