© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন দলের দায়িত্ব নিচ্ছেন জার্মানির বিশ্বকাপজয়ী কোচ জোয়াকিম লো

শেয়ার করুন:
নতুন দলের দায়িত্ব নিচ্ছেন জার্মানির বিশ্বকাপজয়ী কোচ জোয়াকিম লো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৬ এএম | ০৩ এপ্রিল, ২০২৬
হঠাৎ করেই আন্তর্জাতিক ফুটবলে ফেরার পথে জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী কোচ জোয়াকিম লো। ঘানিয়ান সূত্রের বরাতে গোল ডটকমের দাবি, তিনি বর্তমানে ঘানা জাতীয় দলের সঙ্গে শেষ পর্যায়ের আলোচনায় রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত আসরে আফ্রিকার এই দলটিকে নেতৃত্ব দিতে পারেন তিনি।

সূত্র জানায়, চুক্তির কয়েকটি ছোটখাটো বিষয় এখনো চূড়ান্ত করা বাকি রয়েছে। সব ঠিক হলে লো মাসিক প্রায় ১ লাখ ৫০ হাজার ইউরো পারিশ্রমিক পাবেন।



এর আগে চলতি সপ্তাহেই ঘানা জাতীয় দলের প্রধান কোচ ওটো আডডোকে বরখাস্ত করা হয়। প্রায় দুই বছর ধরে ‘ব্ল্যাক স্টার্স’-এর দায়িত্বে ছিলেন তিনি। তবে তার শেষ সময়টা ছিল বেশ হতাশাজনক।

ঘানা বর্তমানে টানা চার ম্যাচে কোনো জয় বা ড্র পায়নি। গত নভেম্বরে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৭২ নম্বরে থাকা দলটি জাপানের কাছে ২-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ১-০ ব্যবধানে হারে। সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতেও হতাশাজনক পারফরম্যান্স দেখা যায় তাদের। অস্ট্রিয়ার কাছে ৫-১ এবং জার্মানির কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয় তারা।

এসএস/এসএন

মন্তব্য করুন