ধোনি ও কপিল দেবের কাছে ক্ষমা চাওয়ার কারণ কী যুবরাজের?
ছবি: সংগৃহীত
০২:৩৫ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ, শেষ ১১ বলে মাত্র ৪ রান প্রয়োজন ছিল ভারতের। সেই সময় মহেন্দ্র সিং ধোনি আইকনিক হেলিকপ্টার শটে নুয়ান কুলাসেকারার বলকে সীমানার ওপারে পাঠান। ধোনি ছক্কা মেরার সময় নন-স্ট্রাইকে দাঁড়িয়ে ছিলেন যুবরাজ সিং। ফাইনালের নায়ক ছিলেন যুবরাজ সিং, কিন্তু ম্যাচের আইকনিক মুহূর্তের নায়ক ধোনি।
যুবরাজের বাবা যোগরাজ সিং অভিযোগ তুলেছেন যে, ধোনির কারণে যুবরাজ কখনো ভারতের অধিনায়ক হতে পারেননি এবং তার আন্তর্জাতিক ক্যারিয়ারও আগের মতো দীর্ঘ হয়নি। যোগরাজের মতে, যুবরাজের যোগ্যতা থাকা সত্ত্বেও ধোনির কারণে তার ক্যারিয়ারও সীমিত হয়ে গিয়েছিল।

যোগরাজ কপিল দেবের কথাও উল্লেখ করেছেন এবং দাবি করেছেন, একসময় কপিল যুবরাজকে দল থেকে বাদ দিয়ে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করেছিলেন।
এই মন্তব্যের পর যুবরাজ লজ্জিত হয়ে ধোনি ও কপিল দেবের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি স্পোর্টস তাকের পডকাস্টে বলেছেন, ‘আমি কপিল দেব ও এমএস ধোনির কাছে ক্ষমা চাইতে চাই। আমি বাবাকে বলেছি, এগুলো ঠিক নয়। আশা করি তারও অনুশোচনা হবে।’
এসকে/এসএন