চুরি যাওয়া চকলেট উদ্ধারে ‘ট্র্যাকার’ চালু করল কিটক্যাট!
ছবি: সংগৃহীত
০৩:১৫ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
চকলেটের বিশাল এক চালান সম্প্রতি চুরি হয়ে যাওয়ার পর, তা খুঁজে বের করার প্রচেষ্টায় কোনো রাখঢাক করছে না কিটক্যাট কর্তৃপক্ষ।
ইউরোপে চোরেরা চার লাখেরও বেশি কিটক্যাট চকলেট বার বহনকারী একটি পুরো ট্রাক চুরি করেছে- এমন ঘোষণা দেয়ার কয়েকদিন পর, প্রতিষ্ঠানটি হারিয়ে যাওয়া চকলেটগুলো খুঁজে পেতে একটি ‘স্টোলেন কিটক্যাট ট্র্যাকার’ চালু করেছে।

গেল ১ এপ্রিল সামাজিক মাধ্যম এক্স- এ পোস্ট করা এক বিবৃতিতে তারা বলেছে, ‘কেউ সত্যিই ১২ টন কিটক্যাট চুরি করেছে। আর আমরা সত্যিই জানতে চাই এগুলো কোথায় গেছে।’
ঘোষণার সময়কাল সত্ত্বেও, ব্র্যান্ডটি জোর দিয়ে বলেছে যে এই চুরি হওয়া কিটক্যাট ট্র্যাকার কোনো ‘স্টান্ট’ বা ‘এপ্রিল ফুলের মজা’ নয়।
সংবাদমাধ্যম ইউএসএ টুডে- কে দেয়া এক বিবৃতিতে নেসলে নিশ্চিত করেছে, মার্চের শেষ দিকে ইতালির একটি উৎপাদন কেন্দ্র থেকে বের হওয়া একটি ট্রাক থেকে চোরেরা ১২ টনেরও বেশি, অর্থাৎ প্রায় ৪ লাখ ১৪ হাজার কিটক্যাট বার চুরি করেছে।
সূত্র: ইউএসএ টুডে
এসকে/এসএন