© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুয়েতে ‘র‍্যাপিড সেন্ট্রি’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাজ্য

শেয়ার করুন:
কুয়েতে ‘র‍্যাপিড সেন্ট্রি’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
কুয়েতে ‘র‌্যাপিড সেন্ট্রি’ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ‘ডাউনিং স্ট্রিট’ জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে ব্রিটেন ও কুয়েতের স্বার্থ সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ বিষয়ে কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল সাবাহ-এর সঙ্গে ফোনে আলোচনা করেছেন।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, কুয়েতের একটি তেল শোধনাগারে রাতের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্টারমার। তিনি বলেন, যুক্তরাজ্য কুয়েত এবং উপসাগরীয় অঞ্চলের সব মিত্রদের পাশে রয়েছে। 

উল্লেখ্য, ‘র‌্যাপিড সেন্ট্রি’ একটি স্থলভিত্তিক স্বল্প-পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা মূলত ড্রোন হামলা প্রতিহত করার জন্য ব্যবহৃত হয়।

এমআর/টিকে  

মন্তব্য করুন