ইরানের বিরুদ্ধে লড়তে কুয়েতে অবস্থান নিবে ব্রিটিশরা
ছবি: সংগৃহীত
০৯:০৭ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
কুয়েতে র্যাপিড সেন্ট্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করবে ব্রিটিশরা। ইরানি হা’ম’লা প্রতিহতে শিগগির এ ব্যবস্থা মোতায়েন করা হবে।
শুক্রবার (৩ এপ্রিল) এ ঘোষণা আসে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের মিনা আল-আহমাদি তেল পরিশোধনাগারে হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমেদ আল সাবাহ ফোনে কথা বলেছেন। এরপরই আকাশ প্রতিরক্ষা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত হয়।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) সকালে কুয়েতের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চরম উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, কুয়েতের তেল পরিশোধনাগারে হা’ম’লার নি’ন্দা জানিয়ে প্রধানমন্ত্রী তার টেলিফোন আলাপ শুরু করেন। তিনি কুয়েতের নেতাকে আশ্বস্ত করেন যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে কুয়েত এবং মিত্রদের পাশে রয়েছে।
এমআই/টিকে