প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ-ভারত
ছবি: সংগৃহীত
১০:১৪ পিএম | ০৩ এপ্রিল, ২০২৬
সাফ অ-২০ টুর্নামেন্টের ফাইনালে মালদ্বীপের মালেতে লড়ছে বাংলাদেশ ও ভারত। শুক্রবার ছুটির দিন মালে স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসীরা গ্যালারিতে সমর্থন জানাতে গেছেন। ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি।

বাংলাদেশ ও ভারত দুই দল একই গ্রুপে ছিল। তাই একে অন্যকে বেশ ভালোভাবে চেনে। বাংলাদেশের আমেরিকান ফরোয়ার্ড রোনান সুলিভানকে তাই ভারত বেশ কড়া পাহাড়ায় রেখেছে। এরপরও রোনান তার দক্ষতা দেখিয়ে বেশ কয়েকটি শট নিয়েছেন।
দুই দলই গোলের জন্য চেষ্টা করেছে এবং একাধিক গোলের সুযোগ পেয়েছে। বাংলাদেশের গোলরক্ষক মাহিন একাধিকবার পোস্ট থেকে বেরিয়ে এসেছিলেন। দুই বার বল গ্রিপে না নিতে পারলেও বিপদ আসেনি। বাংলাদেশ বক্সের আশেপাশে অনেকবার বল নিলেও কাঙ্খিত গোল আদায় করতে পারেনি।
এমআই/টিকে