© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্ত্রীকে নিয়ে নোবেলের ‘তামাশা’, ভিডিওতে ডিজলাইক ৮ গুণ!

শেয়ার করুন:
স্ত্রীকে নিয়ে নোবেলের ‘তামাশা’, ভিডিওতে ডিজলাইক ৮ গুণ!
entertainment-reporter
১১:৫০ এএম | ০৮ জুন, ২০২০

নানা আলোচনা শেষে অবশেষে গায়ক নোবেলের তৃতীয় মৌলিক গান ‘তামাশা’ মুক্তি পেয়েছে। রোববার নোবেল ম্যান নামক ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করা হলে ভিডিওটিতে ডিজলাইকের ঝড় শুরু হয়। গানটিতে এখন লাইকের চেয়ে ডিসলাইকের সংখ্যা প্রায় আটগুণেরও বেশি। সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভিডিওতে লাইক ২৫ হাজার হলেও ডিজলাইকের সংখ্যা ২ লাখ ৫ হাজার ছাড়িয়ে গেছে।

এর আগে ‘তামাশা’ গানটির প্রচারণা করতে গিয়ে দেশের সঙ্গীত শিল্পীদের নিয়ে বাজে মন্তব্য করেন নোবেল। এমনকি ভারতের প্রধানমন্ত্রীকে নিয়েও বিরূপ মন্তব্য করেন। এতে মামলাও করা হয় তার নামে। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় র‌্যাব কার্যালয়েও। শেষে ক্ষমাও চান তিনি। তবে তাতেও রেহায় মেলেনি তার।

এদিকে ‘তামাশা’ গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনরা ইউটিউবের কমেন্ট বক্স ভরিয়ে তুলেছেন নেতিবাচক মন্তব্যে। গানটিতে ৪২ হাজার জন মন্তব্য করেছেন। যার অধিকাংশই নোবেলকে তিরস্কার করে করা হয়েছে। নোবেলের ‘তামাশা’ গানের মডেল হয়েছেন তারই স্ত্রী মেহরুবা সালসাবিল। গানের কথা ও সুর করেছেন কৌশিক জিহান, আয়োজনে টিম নোবেল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন নাজমুল হাসান।

উল্লেখ্য, ভারতের টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক রিয়্যালিটি শো সারেগামাপার মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছেন মাঈনুল আহসান নোবেল।

 

ভিডিও : 

টাইমস/জেকে

মন্তব্য করুন