© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিজেদের আকাশসীমায় ১৬০টিরও বেশি শত্রু ড্রোন ধ্বংস করেছে ইরান

শেয়ার করুন:
নিজেদের আকাশসীমায় ১৬০টিরও বেশি শত্রু ড্রোন ধ্বংস করেছে ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২০ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
নিজস্ব প্রযুক্তিতে তৈরি আধুনিক সরঞ্জাম ও রণকৌশল ব্যবহার করে শত্রুপক্ষের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং অত্যাধুনিক ড্রোন ধ্বংস করতে ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল এয়ার ডিফেন্সের জয়েন্ট হেডকোয়ার্টার্সের কমান্ডার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার (IRNA) এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি সম্প্রতি এক বিবৃতিতে এই কড়া বার্তা দিয়েছেন। তিনি দাবি করেন, ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যেই বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান, কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হার্মিস ও লুকাস মডেলসহ ১৬০টিরও বেশি মানববিহীন আকাশযান বা ড্রোন সফলভাবে ধ্বংস করেছে।

এ সাফল্যের বিষয়ে জেনারেল এলহামি আরও উল্লেখ করেন, ড্রোনগুলো ভূপাতিত করা সম্ভব হয়েছে মূলত তাদের সামরিক কৌশল, নতুন সরঞ্জাম এবং প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের ফলেই। তিনি জোর দিয়ে বলেন, ইরানের এই অভাবনীয় প্রতিরক্ষা সক্ষমতা এবং অভিনব রণকৌশল বর্তমানে শত্রুপক্ষকে চরম বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে।

তথ্যসূত্র: আলজাজিরা
এসএস/টিএ

মন্তব্য করুন