© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ / বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন

শেয়ার করুন:
বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৬ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে সমতা থাকার পর ট্রাইবেকারে বাংলাদেশ ৪-৩ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জেতে।

স্পিকার অনূর্ধ্ব-২০ বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন, আগামীতেও বাংলাদেশ ফুটবল দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে।

এবি/টিএ

মন্তব্য করুন