© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালি দিয়ে মানবিক সহায়তা ও নিত্যপণ্য পরিবহনের অনুমতি দিল ইরান

শেয়ার করুন:
হরমুজ প্রণালি দিয়ে মানবিক সহায়তা ও নিত্যপণ্য পরিবহনের অনুমতি দিল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১২ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে মানবিক সহায়তা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্তৃপক্ষ ওই কৌশলগত জলপথ দিয়ে মৌলিক খাদ্যপণ্য ও মানবিক ত্রাণ বহনকারী ভেসেল বা জাহাজ চলাচলের জন্য বিশেষ পারমিট বা অনুমতিপত্র ইস্যু করেছে। মূলত বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এবং মানবিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই বিশেষ অনুমতি সব জাহাজের জন্য প্রযোজ্য হবে না। তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, এই অনুমোদন বিশেষভাবে সেসব জাহাজের ক্ষেত্রে কার্যকর হবে যেগুলোর গন্তব্য ইরানের নিজস্ব বন্দরসমূহ অথবা ওমান সাগরে অবস্থিত বন্দরগুলো।

উল্লেখ্য, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই হরমুজ প্রণালিটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও পণ্য পরিবহন পথ হিসেবে পরিচিত। ইরানের এই সাম্প্রতিক পদক্ষেপ ওই অঞ্চলে পণ্যবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আল জাজিরা

এমআর/টিকে 

মন্তব্য করুন