© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে, দাবি তেহরানের

শেয়ার করুন:
৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে, দাবি তেহরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৬ পিএম | ০৪ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রভাব এবার পড়েছে ইরানে শিক্ষা খাতেও। দেশটির দাবি, এখন পর্যন্ত ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় সরাসরি হামলার শিকার হয়েছে। দেশটির বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হোসেইন সিমাই সাররাফ জানিয়েছেন, সামরিক স্থাপনা নয়, বরং শিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ অবকাঠামোই লক্ষ্যবস্তু করা হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

তার ভাষায়, 'এর ফলে লাখো স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষা ও গবেষণা থেকে বঞ্চিত হচ্ছে।'

এদিকে, রাজধানী তেহরানের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ভবন সাম্প্রতি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট ও স্থানীয় গণমাধ্যম।

তেহরানের অভিযোগ, এসব হামলার উদ্দেশ্য ইরানের বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়া। তবে ইসরায়েলের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ক্ষতিগ্রস্ত করতেই এসব অভিযান চালানো হচ্ছে। আর যুক্তরাষ্ট্র বলছে, তারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনায় হামলা করছে না।

তবে, পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করেছে তারা।

এমআর/টিকে  

মন্তব্য করুন