© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলাকে ‘অশুভ’ বলল রাশিয়া

শেয়ার করুন:
ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলাকে ‘অশুভ’ বলল রাশিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০২ এএম | ০৫ এপ্রিল, ২০২৬
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া এবং এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘আমরা এই অশুভ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই, যার ফলে প্রাণহানি ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।’

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, হামলার পর তারা বুশেহর কেন্দ্র থেকে ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

সূত্র: আল-জাজিরা


ইউটি/টিএ 

মন্তব্য করুন