© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাত বছর প্রেম, ব্যবসায়ী বয়ফ্রেন্ডের সঙ্গে নুসরাতের বাগদান!

শেয়ার করুন:
সাত বছর প্রেম, ব্যবসায়ী বয়ফ্রেন্ডের সঙ্গে নুসরাতের বাগদান!
entertainment-reporter
১২:৩৪ এএম | ০৯ জুন, ২০২০

দীর্ঘ ৭ বছর প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আলোচিত মডেল অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়া। লকডাউনের মাঝেই ব্যবসায়ী বয়ফ্রেন্ডের সঙ্গে ইতিমধ্যে বাগদান শেষ করেছেন ফারিয়া। করোনা সংকট শেষ হলে তারা বিয়ে করবেন বলে জানা গেছে। বয়ফ্রেন্ড ইফতেখার আলমের সঙ্গে গত পহেলা মার্চ আংটি বদল করেন নুসরাত। তবে বিষয়টি গোপন ছিল।

সম্প্রতি বাগদানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ফারিয়া জানান, তাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পরিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে। সহযোগিতার জন্য পরিবার ও বন্ধু-বান্ধবদের প্রতি কৃতজ্ঞ তিনি। ফারিয়ার বাগদানের সেই পোস্টে প্রযোজক আব্দুল আজিজ, অভিনয় শিল্পী মিথিলা, সংগীতশিল্পী আলিফ আলাউদ্দিনসহ অনেকেই শুভ কামনা জানান।

উল্লেখ্য, নুসরাত ফারিয়ার নায়িকা হিসেবে অভিষেক হয় ২০১৫ সালে। সেটা বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মাধ্যমে। তার আগে রেডিও জকি ও উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। অভিষেকের পর ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

টাইমস/জেকে

মন্তব্য করুন