কলকাতাকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত
১২:৩৬ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
ভারত ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। দিল্লির উসকানির জবাবে প্রয়োজনে কলকাতাকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
গতকাল শনিবার (৫ এপ্রিল) শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুঁশিয়ারি দেন খাজা আসিফ। এ প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদপত্র ডন। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত একটি ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান চালানোর চেষ্টা করতে পারে। তারা যদি এবার কোনো ফলস ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে ইনশাআল্লাহ আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব।
তিনি দাবি করেন, ভারত তাদের নাগরিকদের অথবা তাদের হেফাজতে থাকা পাকিস্তানি কয়েদিদের মেরে জঙ্গির ঘটনা সাজানো হতে পারে। কিন্তু এই অভিযোগের সমর্থনে তিনি কোনো প্রমাণ দেননি।
আরআই/টিকে