© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিষেধাজ্ঞা এড়াতে লবিংয়ে ব্যস্ত স্বনামধন্য এক ক্রিকেটার : আসিফ মাহমুদ

শেয়ার করুন:
নিষেধাজ্ঞা এড়াতে লবিংয়ে ব্যস্ত স্বনামধন্য এক ক্রিকেটার : আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৪ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অবৈধভাবে বোর্ড ভাঙার প্রক্রিয়ায় আইসিসি যেন কোনো ব্যবস্থা না নেয় তা নিশ্চিত করার লক্ষ্যে একজন স্বনামধন্য ক্রিকেটার লবিংয়ে ব্যস্ত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, ওই ক্রিকেটার সম্প্রতি সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেন।

সেখানে তিনি আইসিসি প্রেসিডেন্ট অমিত শাহ পুত্র জয় শাহের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দিতে নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানান।

ক্রীড়া প্রতিমন্ত্রী বোর্ড ডিরেক্টরদের পরের বোর্ডে ডিরেক্টর পদের লোভ, লোভে রাজি না হলে ভয় দেখিয়ে পদত্যাগ করাচ্ছেন বলে আরেকটি পোস্টে দাবি তোলেন আসিফ মাহমুদ।

বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়টি টেনে আসিফ মাহমুদ লেখেন, ‘বিসিবি নির্বাচনের সময় আগেও বিরাট কোহলির মাধ্যমে জয় শাহকে রিচ করার চেষ্টার বিষয়ে বলেছিলাম। অবৈধভাবে বোর্ড ভেঙে দেওয়ার ক্ষেত্রে আইসিসি থেকে সম্ভাব্য ফাইনান্সিয়াল ব্যান কিংবা অন্য কোন ধরনের ব্যবস্থা যেন গ্রহণ না করা হয়, সেটা নিশ্চিত করতে জয় শাহকে অনুরোধ জানাতেই এসব লবিং। ইতোপূর্বে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসির কঠোর ব্যবস্থা নেয়ার নজির আছে।’

আসিফ মাহমুদ তার পোস্টে আরও লেখেন, ‘আমি জাতীয়ভাবে গণভোট, জুলাই সনদ, অধ্যাদেশ বাতিল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকায় বিসিবির ব্যাপারে কিছু বলবো না ভেবেছিলাম। কিন্তু, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আবারো পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের অন্তর্ভুক্তির পায়চারার খবর শুনে মনে হলো দেশবাসীর এসব জানা থাকা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কি এসব বিষয়ে অবগত? নাকি সবাই মিলেই হচ্ছে সবকিছু।’

রোববার দুপুরে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এনএসসি তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণও ব্যাখ্যা করেন।

আইকে/টিএ

মন্তব্য করুন