হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আলোচনায় ওমান-ইরান
ছবি: সংগৃহীত
০৭:২১ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আলোচনা করেছে ওমান ও ইরান। রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
দুই দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসে গুরুত্বপূর্ণ এই নৌপথে 'নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল' নিশ্চিত করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, উভয় দেশের সদস্যরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালির স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন প্রস্তাব ও পরিকল্পনা তুলে ধরেন।
আইকে/টিএ