© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের 'বিশৃঙ্খল নীতি'র অংশ হবো না: অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর

শেয়ার করুন:
ট্রাম্পের 'বিশৃঙ্খল নীতি'র অংশ হবো না: অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৩ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত 'বিশৃঙ্খল পররাষ্ট্র নীতি'র কঠোর সমালোচনা করেছেন অস্ট্রিয়ার ভাইস চ্যান্সেলর আন্দ্রেয়াস বাবলার। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অস্ট্রিয়া কোনোভাবেই ট্রাম্পের এই নীতির অংশ হবে না এবং দেশের 'নিরপেক্ষতা' রক্ষায় কোনো আপস করা হবে না।

শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বাবলার এই কড়া অবস্থান ব্যক্ত করেন। বিশেষ করে অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করে মার্কিন সামরিক উড়োজাহাজ চলাচলের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

নিরপেক্ষতা নিয়ে কঠোর অবস্থান ভাইস চ্যান্সেলর আন্দ্রেয়াস বাবলার লিখেছেন, "অস্ট্রিয়ার আকাশসীমা দিয়ে মার্কিন সামরিক বিমানের যাতায়াতের বিষয়টি মাথায় রেখে একটি স্পষ্ট সীমারেখা টানা প্রয়োজন। আমাদের নিরপেক্ষতার নীতি নিয়ে কোনো আলোচনা হতে পারে না এবং বর্তমান পরিস্থিতিতে এটি কঠোরভাবে বজায় রাখতে হবে।"

তিনি আরও উল্লেখ করেন, যেসব সামরিক ফ্লাইট সরাসরি যুদ্ধক্ষেত্রে যাচ্ছে না কিন্তু পরোক্ষভাবে সামরিক তৎপরতায় সহায়তা করছে, সেগুলোকেও এখন থেকে বিশেষ নজরদারি বা স্কুটিনির মুখোমুখি হতে হবে। বাবলার জোর দিয়ে বলেন, "আমরা ট্রাম্পের বিশৃঙ্খল নীতির অংশ নই এবং এক্ষেত্রে আমরা এক ইঞ্চিও ছাড় দেব না।"

সূত্র: আনাদুল

এমআই/এসএন

মন্তব্য করুন