© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসএল বিশ্বের এক নম্বর লিগ হবে: পিসিবি চেয়ারম্যান

শেয়ার করুন:
পিএসএল বিশ্বের এক নম্বর লিগ হবে: পিসিবি চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৩ পিএম | ০৫ এপ্রিল, ২০২৬
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেছেন যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এখন বিনিয়োগের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

পিসিবি বোর্ড অব গভর্নরসের এক সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। এ সময় নাকভি বলেন, পিএসএল খুব দ্রুতই বিশ্বের সেরা লিগে পরিণত হওয়ার পথে রয়েছে এবং শিগগিরই সেটি বাস্তব হবে।

তিনি বলেন, 'পিএসএল এখন বিনিয়োগের জন্য সেরা বাজারে পরিণত হয়েছে। খুব বেশি দেরি নেই, পিএসএল বিশ্বের এক নম্বর লিগ হয়ে উঠবে।' পিএসএলের চলমান মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজি নিলামে রেকর্ড ভাঙা সাফল্যের জন্য বোর্ড অব গভর্নরস সন্তোষ প্রকাশ করেছে।

পিসিবি প্রধান আরও জানান, লিগটির ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী এবং বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া পাকিস্তান ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়। পিসিবির এই বোর্ড সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে পিসিবির প্রক্রিয়াগত নিয়ম অনুমোদন অন্যতম। এটি আইসিসির গ্লোবাল অ্যান্টি-করাপশন কোডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বোর্ড সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সঙ্গে জেদ্দায় একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে সহযোগিতার জন্য একটি লেটার অব ইন্টেন্ট অনুমোদন করেছে। এছাড়া লাহোরের বিভিন্ন জোন পুনঃনির্ধারণ ও নাম পরিবর্তনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

বোর্ড অব গভর্নরস আব্দুল্লাহ খুররম নিয়াজিরর প্রতি শ্রদ্ধা জানিয়েছে, যিনি ডিরেক্টর অব ডোমেস্টিক ক্রিকেট হিসেবে কাজ করছেন। দেশীয় ক্রিকেটের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে বিশেষভাবে প্রশংসা করা হয়।

পিসিবি প্রধান নাকভি বলেন, 'গত দুই বছরে আবদুল্লাহ খুররম নিয়াজি দিন-রাত কাজ করেছেন দেশীয় ক্রিকেটের উন্নয়নের জন্য।' বোর্ড পিএসএল সিজন ১১-এর রেকর্ড গড়া ফ্র্যাঞ্চাইজি নিলামকেও বড় মাইলফলক হিসেবে স্বীকৃতি দিয়েছে।

নাকভি আবারও পিএসএলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং বলেন, বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ পাকিস্তান ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। চলতি আসরে পিএসএল নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে দল সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৮ করা হয়েছে। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি—শিয়ালকোট ও হায়দরাবাদম ৮ জানুয়ারির জাঁকজমকপূর্ণ নিলামে আত্মপ্রকাশ করে।

নতুন দুটি দলের একটি কিনে নেয় কিংসম্যান, যার মালিক ফাওয়াদ সারোয়ার দলের নাম রাখেন 'হায়দরাবাদ কিংসম্যান'। ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ঐতিহাসিক নিলামে তারা ১.৭৫ বিলিয়ন রুপি (প্রায় ৬.২৫ মিলিয়ন ডলার) দিয়ে দলটি কিনে নেয়।

অন্যদিকে, ওজেড ডেভেলপার্স ১.৮৫ বিলিয়ন রুপিতে শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজি কিনে, যা পরে 'শিয়ালকোট স্ট্যালিয়নজ' নামে পুনঃব্র্যান্ড করা হয়। আর আলী তারিন মুলতান সুলতান্স থেকে সরে যাওয়ার পর পিসিবি নতুন মালিক খোঁজে।

ফেব্রুয়ারিতে বিডিং যুদ্ধ তীব্র আকার ধারণ করে, যেখানে ওয়ালি টেকনোলজিস ২.৪৫ বিলিয়ন রুপির প্রস্তাব দিয়ে এগিয়ে আসে এবং তাদের দলের নাম পরিবর্তন করে 'রাওয়ালপিন্ডিজ' রাখে।

তবে ঘটনাপ্রবাহ এখানেই থামেনি। ৩ মার্চ সিডি ভেঞ্চার্স সংখ্যাগরিষ্ঠ শেয়ার অধিগ্রহণের পর শিয়ালকোট স্ট্যালিয়নজ আনুষ্ঠানিকভাবে আবার মুলতান সুলতান্স নামে পুনঃব্র্যান্ড করা হয়।
এ ঘোষণা একটি যৌথ সংবাদ সম্মেলনে দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন নাসির, ফ্র্যাঞ্চাইজি মালিক হামজা মাজিদ এবং সিডি ভেঞ্চার্স প্রধান গোহর শাহ।

সিডি ভেঞ্চার্স ওই ফ্র্যাঞ্চাইজির সংখ্যাগরিষ্ঠ অংশ কিনে নেয়, যা আগে ওজেড ডেভেলপার্স ১.৮৫ বিলিয়ন রুপিতে কিনেছিল। নাসির জানান, সাম্প্রতিক এই পরিবর্তনের ফলে ফ্র্যাঞ্চাইজিটির মূল্য এখন বছরে প্রায় ২ বিলিয়ন রুপিতে উন্নীত হয়েছে।

আইকে/টিএ

মন্তব্য করুন