মার্কিন-ইসরাইলি হামলায় জ্যেষ্ঠ ইরানি সামরিক কমান্ডার মাসউদ জারেই নিহত
ছবি: সংগৃহীত
১১:০৯ এএম | ০৬ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় এক জ্যেষ্ঠ ইরানি সামরিক কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডারের নাম মাসউদ জারেই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত কমান্ডারের নাম ব্রিগেডিয়ার জেনারেল মাসউদ জারেই। তিনি শাহিন শহরের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স কলেজের প্রধান ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এ পর্যন্ত এসব হামলায় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
এর জবাবে ইরান ইসরাইলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে, যেখানে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে তেহরান।
তথ্যসূত্র: আনাদোলু
এসকে/টিকে