© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর

শেয়ার করুন:
এবার ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৪ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান থেকে পাইলটকে উদ্ধারের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের এফ-১৫-ই যুদ্ধবিমান ভূপাতিত করে। এই বিমান আকাশে উড়ার সময় দুজন থাকে। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র নিয়ন্ত্রণের কাজ করেন। যেদিন বিমানটি ইরান ভূপাতিত করে ওইদিনই এক ক্রুকে উদ্ধার করেছিল যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। এরপর দ্বিতীয় ক্রুকে খুঁজতে ইরানে সরাসরি প্রবেশ করে তারা। রোববার জানা গেলো দ্বিতীয় ক্রুকেও উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) রেকর্ডেড এক ভাষণে নেতানিয়াহু বলেন, ‘অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প! সাহসী মার্কিন যোদ্ধাদের মাধ্যমে এক বীর পাইলটকে উদ্ধারের এই অসাধারণ ঘটনায় সব ইসরাইলি আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘এই উদ্ধার অভিযান একটি গুরুত্বপূর্ণ নীতিকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে- কাউকে পেছনে ফেলে রাখা হবে না।’

নেতানিয়াহু অতীতের ইসরাইলি সামরিক বাহিনীর সাহসী উদ্ধার অভিযানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই অভিযানের তুলনা টেনে বলেন, ‘ ধরনের দুঃসাহসিক অভিযান দুই দেশের সামরিক সক্ষমতা ও অঙ্গীকারের প্রতিফলন।’

সূত্র: আল আরাবিয়া

এমআর/টিকে  

মন্তব্য করুন