© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগদত্তার সামনেই লাফ দিয়ে বলিউডের দিশার আত্মহত্যা!

শেয়ার করুন:
বাগদত্তার সামনেই লাফ দিয়ে বলিউডের দিশার আত্মহত্যা!
entertainment-desk
১০:০৫ পিএম | ০৯ জুন, ২০২০

বলিউডের মডেল দিশা ১৪ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। মুম্বাইয়ের মালাডে নিজ বাসভবনের ১৪ তলা থেকে লাফ দেন দিশা। ঘটনার পর দ্রুত দিশাকে বোরিবালির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় তিনি তার বাগদত্তার সঙ্গে ছিলেন। মডেলিংয়ের পাশাপাশি তিনি বলিউড অভিনেতা বরুণ শর্মার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার ছিলেন। দিশার আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ ও বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

পিপিং মুনের বরাত দিয়ে বলিউড বাবলের প্রতিবেদনে বলা হয়েছে, সুশান্ত সিং রাজপুত ছাড়াও ভারতী সিং, বরুণ শর্মার ম্যানেজার ছিলেন দিশা। ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে, ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গেও কাজ করেছেন দিশা সেলিয়ান।

পিপিং মুন প্রতিবেদনে জানিয়েছে, মুম্বাইয়ের মালাডের মালাওয়ানির জ্যাঙ্কালিয়ান নগরে নিজ বাসভবনের ১৪ তলা থেকে লাফ দেন দিশা। এরই মধ্যে পুলিশ তাঁর মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করেছেন।

টাইমস/জেকে

মন্তব্য করুন