© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালি পেরিয়েছে জাপানের মালিকানাধীন তেলবাহী জাহাজ

শেয়ার করুন:
হরমুজ প্রণালি পেরিয়েছে জাপানের মালিকানাধীন তেলবাহী জাহাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৩ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
এক জাপানি শিপিং কম্পানি সোমবার জানিয়েছে, জাপানের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে । তাদের একটি সহযোগী প্রতিষ্ঠানের মালিকানাধীন ভারতীয় পতাকাবাহী ট্যাংকারটি প্রণালি পেরিয়ে গেছে। জাহাজটি এখন দক্ষিণ এশিয়ার একটি দেশের দিকে যাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়।

বিশ্বে তেল ও গ্যাস পরিবহনের জন্য পথটি খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানিসংকট দেখা দিয়েছে। বেড়েছে জ্বালানির দামও।

জাপানের শিপিং কম্পানি মিৎসুই ওএসকে লাইনসের এক মুখপাত্র জানান, তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ‘গ্রিন আশা’ নামের ট্যাংকারটি প্রণালি পেরিয়েছে।

তিনি বলেন, ‘জাহাজের কর্মীরা ও পণ্য নিরাপদ আছে।’ এটি জাপানের সঙ্গে যুক্ত তৃতীয় জাহাজ, যা এই প্রণালি অতিক্রম করল।

এর আগে ভারত সরকার জানায়, ‘গ্রিন সানভি’ নামের আরেকটি এলপিজি ট্যাংকারও শনিবার নিরাপদে প্রণালি পার হয়েছে। এটিও মিৎসুই ওএসকের একটি সহযোগী প্রতিষ্ঠানের মালিকানাধীন।

তার আগের দিন মিৎসুই ওএসকের আংশিক মালিকানাধীন একটি জাহাজসহ মোট তিনটি ট্যাংকার এই পথ অতিক্রম করে।

১ মার্চের পর হরমুজ প্রণালি পার হওয়া প্রথম তরল প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাংকার হলো মিৎসুই ওএসকের ‘সোহার এলএনজি’।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর যেসব জাহাজ এই সংকীর্ণ পথ পার হয়েছে, তারা ইরানের অনুমোদিত একটি রুট ব্যবহার করেছে। এই পথটি লারাক দ্বীপের কাছে ইরানের জলসীমার ভেতর দিয়ে যায়।

দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শিপিং বিষয়ক সাময়িকী ‘লয়েডস লিস্ট’ এই রুটকে ‘তেহরান টোল বুথ’ নামে উল্লেখ করেছে।

এমআর/টিকে  

মন্তব্য করুন