© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাসিক লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

শেয়ার করুন:
মাসিক লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬

দ্বিতীয়বার অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের যুবফুটবল দল দেশে ফিরেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছে। ভারতকে টাইব্রেকারে হারিয়ে এই সাফল্য অর্জন করা যুবাদের গত


শনিবার (৪ এপ্রিল) রাতে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আনা হয়, যেখানে একটি জমকালো অনুষ্ঠানে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সম্মান জানানো হয়।

এই আনন্দঘন মুহূর্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও বড় ঘোষণা দিল। চ্যাম্পিয়ন ফুটবলারদের মাসে ১ লাখ টাকা করে বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চ্যাম্পিয়ন দলের প্রতিটি খেলোয়াড়কে ১ লাখ টাকা এবং কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকেও আলাদা পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রথমে নির্দিষ্ট অর্থের ঘোষণা না দিয়েই বলেছিলেন, জাতীয় ক্রীড়া দিবসে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত পুরস্কারের ঘোষণা করা হবে এবং খেলোয়াড়দের জন্য বিশেষ কিছু থাকছে। অবশেষে আজ (সোমবার) জাতীয় ক্রীড়া দিবসে তিনি চ্যাম্পিয়ন ফুটবলারদের জন্য মাসিক লাখ টাকার বেতন ঘোষণা করে চমক দেন।

এসকে/টিকে

মন্তব্য করুন