© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংঘাত বন্ধে পাকিস্তানের দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্র-ইরানের হাতে, কী আছে তাতে?

শেয়ার করুন:
সংঘাত বন্ধে পাকিস্তানের দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্র-ইরানের হাতে, কী আছে তাতে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১০ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতের অবসানসহ অবিলম্বে যুদ্ধবিরতির একটি প্রস্তাব তেহরান ও ওয়াশিংটনের কাছে সামনে এসেছে।

এই প্রস্তাবের রূপরেখা গত রোববার (৫ এপ্রিল) রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিময় করেছে পাকিস্তান। এই প্রস্তাবটিকে আপাতত ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ বলা হচ্ছে।

প্রস্তাবটি সম্পর্কে অবগত একটি সূত্র সোমবার (৬ এপ্রিল) রয়টার্সকে জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গতকাল রাতভর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে যোগাযোগ চালিয়ে গেছেন।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স প্রস্তাবটির কিছু বিষয় উল্লেখ করেছে। এগুলো হলো—

● চুক্তির প্রস্তাবটিকে আপাতত ‘ইসলামাবাদ অ্যাকর্ড’ বলা হচ্ছে।
● চুক্তির প্রস্তাবটি দুই ধাপের। প্রথমে যুদ্ধবিরতি, এরপর চূড়ান্ত চুক্তি।
● প্রস্তাবটি সোমবার চূড়ান্ত হওয়ার কথা, সে ক্ষেত্রে আজই কার্যকর হতে পারে।
● যুদ্ধবিরতি হলে সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি খুলে যেতে পারে।
● ১৫–২০ দিনের মধ্যে হবে চূড়ান্ত চুক্তি।
● চূড়ান্ত চুক্তিতে থাকবে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা শিথিল।

এদিকে, প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পায়নি রয়টার্স। এছাড়া, পাকিস্তানও কোনো মন্তব্য করেনি।

আইকে/টিএ

মন্তব্য করুন