© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিদ্ধান্ত পাল্টালেন ফখর, নিচ্ছেন না অবসর

শেয়ার করুন:
সিদ্ধান্ত পাল্টালেন ফখর, নিচ্ছেন না অবসর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৭ পিএম | ০৬ এপ্রিল, ২০২৬
গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসরের পরিকল্পনা করেছিলেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। তবে সেই সিদ্ধান্ত বদলেছেন এই বাঁহাতি ব্যাটার। আপাতত অবসর নেবেন না তিনি। দেশের হয়ে আরও কিছুদিন খেলে যেতে চান ফখর।

ফখর জামান বলেন, ‘বিশ্বকাপের পর আমি টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এখন আর আমি অবসর নিতে চাই না। আমি আমার টি-টোয়েন্টি ক্যারিয়ারকে একটি উচ্চ পর্যায়ে শেষ করতে চাই।’
পাকিস্তান ক্রিকেট দলের জার্সিতে এখন পর্যন্ত মোট ১২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ফখর জামান। ব্যাট হাতে করেছেন ২৪৯৪ রান। তার স্ট্রাইক রেট ১৩২.৫২। এখনও সেঞ্চুরির দেখা না পেলেও ১৪টি হাফসেঞ্চুরি করেছেন তিনি।



সাম্প্রতিক সময়ে বাজে সময় পার করছেন ফখর। গত ২৯ মার্চ করাচি কিংসের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে বলের কন্ডিশন পরিবর্তনের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়। ম্যাচ রেফারি রোশান মহানামা দীর্ঘ শুনানি ও তথ্যপ্রমাণ পর্যালোচনার পর ফখরকে লেভেল-৩ অপরাধে দোষী সাব্যস্ত করেন। ফখরকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।

নিষেধাজ্ঞা পেলেও পিএসএলের ইতিহাসে ফখর অন্যতম সফল ব্যাটার। লাহোর কালান্দার্সের হয়ে টানা ১১ মৌসুম খেলছেন তিনি। ৯৯ ম্যাচে ১৪১.৮২ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৩,০১৮ রান, যার মধ্যে দুটি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরি রয়েছে।

এবি/টিএ

মন্তব্য করুন