© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এতদিন কোথায় লুকিয়ে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন?

শেয়ার করুন:
এতদিন কোথায় লুকিয়ে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১০ এএম | ০৭ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।

শিরীন শারমিন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। এরপর শেখ হাসিনা পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করেন তিনি।

এমআর/টিকে  

মন্তব্য করুন