© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে জানালেন তামিম

শেয়ার করুন:
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে জানালেন তামিম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৯ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ। আজ মঙ্গলবার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে নতুন ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর সন্ধ্যায় বসেছিল নতুন কমিটির সভা।

যেখানে স্বশরীরে ৬ জন উপস্থিত হন, বাকি ৫ জন যোগ দেন অনলাইনে। রাত ৮টায় শুরু হয় বৈঠক। এরপর সংবাদ মম্মেলনে উপস্থিত হন তামিমসহ আরো দুই পরিচালক। দায়িত্ব নিয়েই তামিম জানিয়েছেন নিজের প্রথম কাজের কথা।

তামিম বলছিলেন, ‘কেউ যখন দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার দল (এডহক কমিটি) ব্যক্তিগতভাবে এটা ফিল করে যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।’

‘আমাদেরকে একটি দায়িত্ব দিয়ে আনা হয়েছে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, তিন মাসের মধ্যে। আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমরা যতটা সততার সঙ্গে এবং যতটা দ্রুতভাবে আমরা করতে পারি আমরা ওই জিনিসটাই করব।’

তিনি আরও বলেন, ‘গত এক-দেড় বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এটা ঠিক করাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এসএন 

মন্তব্য করুন