চেয়ারের ছবি দিয়ে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
ছবি: সংগৃহীত
০৯:৫৯ পিএম | ০৭ এপ্রিল, ২০২৬
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
তামিম সভাপতি হওয়ার পর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি সিংহাসনের ছবি পোস্ট করেছেন। ছবিতে কোনো ক্যাপশনও দেননি আসিফ মাহমুদ।
অনেকের ধারণা, আসিফ মাহমুদ ইঙ্গিত করেছেন তামিমকেই। বিসিবি সভাপতির চেয়ারের জন্য তামিমের বাসনা তো দিনের আলোর মতোই স্পষ্ট ছিল।
আজ বিকেলে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান মিরপুরে এক সংবাদ সম্মেলন করে বিসিবির বোর্ড ভেঙে দেওয়ার কথা জানান। একই সঙ্গে নতুন করে তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটির নাম প্রকাশ করেন।
এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল বলেন, ‘একাধিক সাক্ষাৎকারের ভিত্তিতে কমিটি দেখতে পায় যে সাবেক ক্রীড়া উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়ায় অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করেছেন৷ তিনি ব্যক্তিগতভাবে এবং তার এপিএস সাইফুল ইসলামের মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্য পরিবর্তন, তার পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিতে প্রভাবিত করেছেন৷’
আমিনুল যোগ করেন, ‘জেলা বা বিভাগীয় সভাপতিদের উপর সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপে–বিশেষ করে এনএসসির কর্মকর্তারা এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস সাইফুল ইসলামের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাউন্সিলর হিসেবে মনোনয়ন করার জন্য চাপ প্রয়োগ করা হয়। কমিটির মতে, ভোটের ফলাফল প্রভাবিত করার জন্য এটা সুসংগঠিত প্রচেষ্টা।’
এসএন