© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশেদ খানওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান, মিথ্যাচারের জবাব শিগগির পাবেন

শেয়ার করুন:
ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান, মিথ্যাচারের জবাব শিগগির পাবেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩১ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয় অস্বীকারের মাধ্যমে মিথ্যাচার করেছেন বলে দাবি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের। এই মিথ্যাচারের জবাব শিগগির দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন রাশেদ খান।

তিনি বলেন, ‘ওয়েট অ্যান্ড সি, ডা. শফিকুর রহমান। আমি কি পারি আমির হামজার ঘটনায় প্রমাণ দেখেন নাই? ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেননি বলে জাতীয় সংসদে যে মিথ্যাচার করলেন, এই মিথ্যাচারের জবাব আপনি শিগগির পাবেন।’

এর আগে একাধিক পোস্টে জামায়াত নেতাদের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ তোলেন রাশেদ খান।

তবে আজ জাতীয় সংসদে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এই সংসদের ৩৫০ জন সদস্যের সামনে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার ইতিহাস আমাদের নেই।’

এমআর/ 

মন্তব্য করুন