সেলুনে গাড়ি উঠিয়ে দিলেন ইউটিউবার রজব বাট
ছবি: সংগৃহীত
০৫:২১ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
সড়ক দুর্ঘটনা ঘটালেন পাকিস্তানের আলোচিত-সমালোচিত ইউটিউবার রজব বাট। সম্প্রতি পাকিস্তানের লাহোরে একটি সেলুনে গাড়ি উঠিয়ে দিয়েছেন তিনি। এ নিয়ে শুরু হয়েছে নানা ধরনের চর্চা।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ অনুযায়ী এক প্রতিবেদনে জানিয়েছে, রজব বাটের গাড়ির সামনের অংশ সেলুনের গ্লাসের দেয়াল ভেঙে দোকানের ভেতর প্রবেশে করেছে।
এ ব্যাপারে ইউটিউবার রজব বাট জানিয়েছেন, মূলত অন্যমনস্ক অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিনি। গাড়ির গতি ও চলার ব্যাপারে অবগত ছিলেন না। হ্যান্ডব্রেকও করেছিলেন। এ অবস্থায় দুর্ঘটনাটি ঘটেছে।

এদিকে সেলুনে থাকা এক কর্মী জানিয়েছেন, গাড়ির আঘাতে দোকানের কাচের দেয়াল ভেঙে পড়ার কারণে অল্পের জন্য আঘাত থেকে রক্ষা পান তিনি। এতে জীবন রক্ষা হয়েছে তার।
তবে দুর্ঘটনার পর সেলুন মালিককে তার যাবতীয় ক্ষতিপূরণ দেয়ার জন্য আশ্বাস দিয়েছেন রজব বাট।
প্রসঙ্গত, গত বছরের শুরুতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য রজব বাটের বিরুদ্ধে করাচির হায়দরি থানার পুলিশ কর্মকর্তা আদালতের নির্দেশনা অনুযায়ী মামলা দায়ের করেন। পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে ক্ষমা প্রার্থনা করেন তিনি। এছাড়া চলতি বছর গত মার্চে স্ত্রীকে ডিভোর্স দেয়ার নোটিশ প্রকাশ্যে এনে আলোচনার জন্ম দেন এ ইউটিউবার।
পিআর/এসএন