অবশেষে পিএসএলে অভিষেক হলো নাহিদ রানার
ছবি: সংগৃহীত
০৮:২২ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরের আগে নিলাম থেকে নাহিদ রানাকে কিনেছিল পেশোয়ার জালমি। সেবার দলের সঙ্গে যোগ দিলেও কোনো ম্যাচ পাননি তিনি। তবে এবারও নিলাম থেকে তাকে দলে ভেড়ায় দলটি। আসরের প্রথম দুই ম্যাচে পেশোয়ারের সাইড বেঞ্চে থাকলেও আজ অভিষেক হয়েছে এই বাংলাদেশি পেসারের।
নিজেদের তৃতীয় ম্যাচে আজ হায়দরাবাদ কিংসম্যানের মুখোমুখি হচ্ছে পেশোয়ার। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নাহিদ রানার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
পেশোয়ার জালমি-
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, ফারহান ইউসুফ, ইফতিখার আহমেদ, মাইকেল ব্রেসওয়েল, আব্দুল সামাদ, আমের জামাল, সুফিয়ান মুকিম, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
হায়দরাবাদ কিংসম্যান-
সাইম আইয়ুব, মাজ সাদাকাত, মার্নাস লাবুশেন (অধিনায়ক), উসমান খান (উইকেটরক্ষক), কুশল পেরেরা, ইরফান খান নিয়াজি, শরজিল খান, হাসান খান, মাহিশ থিকশানা, হুনাইন শাহ, মোহাম্মদ আলি।
টিএ/