© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাশরাফির ভিডিও ভাইরাল, কী জানাল রিউমর স্ক্যানার?

শেয়ার করুন:
মাশরাফির ভিডিও ভাইরাল, কী জানাল রিউমর স্ক্যানার?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৩ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি বিন মুর্তজার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাশরাফির ভাইরাল হওয়া সেই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের এপ্রিল মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এছাড়া, মাশরাফির ছোট ভাইও সম্প্রতি তার জনসম্মুখে আসার দাবিটি নাকচ করেছেন।

কারণ ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দেড় বছর হলো প্রকাশ্যে দেখা যায়নি মাশরাফিকে। এমনকি সাম্প্রতিক সময়ে মাশরাফি বিন মুর্তজার জনসম্মুখে আসার কোনো তথ্য পাওয়া যায়নি।



ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ৬ এপ্রিল প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্টে উল্লেখ রয়েছে, মাশরাফির মেট্রোরেলে করে সংসদে যাওয়ার দৃশ্য এটি। এছাড়া, আলোচিত দাবিটি ‘ভিত্তিহীন’ বলে মাশরাফি বিন মুর্তজার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা একটি পোস্ট করেছেন।

সুতরাং, ২০২৩ সালে মেট্রোরেলে করে মাশরাফির সংসদে যাওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে তার জনসম্মুখে আসার দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

এসএস/টিএ

মন্তব্য করুন