© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেইমারকে জড়িয়ে অর্থ কেলেঙ্কারি, ক্লাব প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

শেয়ার করুন:
নেইমারকে জড়িয়ে অর্থ কেলেঙ্কারি, ক্লাব প্রেসিডেন্টের পদত্যাগ দাবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০২ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
আর্থিক অনিয়মের অভিযোগে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরার পদত্যাগের দাবি উঠেছে। এতে ক্লাবটিতে দেখা দিয়েছে বড় ধরনের প্রশাসনিক সঙ্কট। বিতর্কটি তৈরি হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার ‍জুনিয়রের সঙ্গে ১৮ মিলিয়ন পাউন্ড ঋণ সংশ্লিষ্টতা। 

ক্লাবটি বর্তমানে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে নেইমারের বাবার পরিচালিত ইমেজ রাইটস ‘এনআর স্পোর্টস’-এর কাছে বকেয়া ১৮ মিলিয়ন পাউন্ড পরিশোধ নিয়ে। সান্তোসের সদস্য ও প্রসিকিউটর ইভান লুদুভিস দাবি করেছেন, ৩০ ডিসেম্বর ওই প্রতিষ্ঠানের সঙ্গে সান্তোসের স্বাক্ষরিত চুক্তিটি ছিল অবৈধ। তার অভিযোগ, এতে এমন শর্ত রাখা হয়েছে যেখানে ক্লাবের নেতৃত্ব পরিবর্তন হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্লাব। এটি ক্লাবের সংবিধানও লঙ্ঘন করে।



বিতর্কের মূল বিষয় একটি বিশেষ শর্ত। সেই শর্তে বলা আছে, যদি তেইশেইরা পুনর্নির্বাচিত না হন বা ক্লাব কর্পোরেট কাঠামোতে রূপান্তরিত হয়, তাহলে ঋণদাতারা (নেইমার পরিবারের প্রতিষ্ঠান) সঙ্গে সঙ্গে পুরো অর্থ নগদে দাবি করতে পারবে।
এই বিষয়ে লুদুভিসের অভিযোগ, প্রেসিডেন্ট নিজের ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত সুরক্ষা তৈরি করেছেন। তার ভাষায়, এত বড় অঙ্কের আর্থিক দায় নির্বাচন ফলাফলের সঙ্গে যুক্ত করা ক্ষমতার স্পষ্ট অপব্যবহার।

সমর্থকদের উদ্বেগ আরও বাড়িয়েছে ক্লাবের ঐতিহাসিক ‘মেনিনোস দা ভিলা’ একাডেমি ট্রেনিং গ্রাউন্ডকে চুক্তির জামানত হিসেবে ব্যবহার করা। ২০২৬ সালের জানুয়ারি থেকে দ্রুত কিস্তিতে ঋণ পরিশোধের শর্ত রয়েছে। লুদুভিসের দাবি, এই সিদ্ধান্ত নেয়ার সময় ক্লাবের ডেলিবারেটিভ কাউন্সিলের অনুমোদন নেয়া হয়নি, ফলে এটি আইনগতভাবে বাতিলযোগ্য। ইতিমধ্যে ক্লাবের মোট ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪৬ মিলিয়ন পাউন্ডে।

এবি/টিকে

মন্তব্য করুন