© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে যোগাযোগ থাকার কথা অস্বীকার মেলানিয়ার

শেয়ার করুন:
যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে যোগাযোগ থাকার কথা অস্বীকার মেলানিয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ এএম | ১০ এপ্রিল, ২০২৬
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বৃহস্পতিবার (৯ এপ্রিল) অর্থদাতা ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। এর ফলে এমন একটি স্পর্শকাতর বিষয় আবার সামনে এসেছে, যা তার স্বামী মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বারবার ধামাচাপা দেয়ার চেষ্টা করে এসেছেন।

তিনি অনলাইনে প্রচারিত এই জল্পনা অস্বীকার করেছেন যে,  এপস্টিন তাকে ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং বলেছেন যে তিনি এপস্টিনের ভুক্তভোগীদের একজন নন। 
 
‘জেফরি এপস্টিনের সঙ্গে আমাকে জড়িয়ে যে মিথ্যাচার করা হচ্ছে, তার আজই অবসান ঘটাতে হবে।’ একটি বিবৃতি পাঠ করে মেলানিয়া বলেন। একইসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতিও জানান তিনি।
 
হোয়াইট হাউসে দেয়া এই অসাধারণ ভাষণটি এপস্টিন মামলাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে, যে মামলাটি ট্রাম্পের রাষ্ট্রপতি থাকাকালীন সময়কে তোলপাড় করে দিয়েছিল। কারণ তার সমর্থকেরা তার প্রশাসনকে সরকারি নথি থেকে পাওয়া তথ্য অপব্যবহারের জন্য অভিযুক্ত করছে।

গত সপ্তাহে ট্রাম্প তার অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন, যিনি ট্রাম্পের অনুগতদের বিশেষ রোষের শিকার হয়েছিলেন। এর কারণ ছিল, বিচার বিভাগ এপস্টিন মামলা সম্পর্কিত লক্ষ লক্ষ নথি প্রকাশে গড়িমসি করছিল।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের কারণে ‘এপস্টিন কেলেঙ্কারিটি’ যখন খবরের শিরোনাম থেকে অনেকটাই আড়ালে চলে গিয়েছিল, তখন মেলানিয়া ট্রাম্প বৃহস্পতিবার কেন এ বিষয়ে মুখ খুললেন, তা জানাননি।
 
কিন্তু তার জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক বেকম্যান রয়টার্সকে এক বিবৃতিতে বলেছেন, ‘ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এখন মুখ খুলেছেন কারণ আর সহ্য করা যায় না। এই মিথ্যাচার অবশ্যই বন্ধ করতে হবে।’
 
এর আগে ট্রাম্প, যিনি একসময় এপস্টিন বন্ধু ছিলেন এবং বলেছিলেন যে, তিনি ২০০০-এর দশকের শুরুতে তার সাথে সম্পর্ক ছিন্ন করেন।
 
এপস্টিন একজন সাজাপ্রাপ্ত যৌন অপরাধী, যৌন অপরাধের অভিযোগে বিচারের জন্য অপেক্ষারত অবস্থায়, ২০১৯ সালে নিউ ইয়র্কের একটি কারাগারে মারা যান তিনি। 
 
ফার্স্ট লেডি বলেছেন, এপস্টিন বা তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে তার কখনোই কোনো সম্পর্ক ছিল না; ম্যাক্সওয়েলের সঙ্গে তার কেবলই সাধারণ চিঠিপত্রের আদান-প্রদান হতো।
 
‘এপস্টিনের সাথে আমার কখনো বন্ধুত্ব ছিল না। ডনাল্ড এবং আমি মাঝে মাঝে এপস্টিনের সাথে একই পার্টিতে আমন্ত্রিত হতাম। আমি এপস্টিনের শিকার নই। এপস্টিন আমাকে ট্রাম্পের সাথে পরিচয় করিয়ে দেননি। ১৯৯৮ সালে নিউ ইয়র্ক সিটির একটি পার্টিতে আমার স্বামীর সাথে আমার আকস্মিকভাবে দেখা হয়েছিল।’ মেলানিয়া জানান। 
 
সূত্র: রয়টার্স

আরআই/টিকে

মন্তব্য করুন