© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের নতুন ঘোষণা

শেয়ার করুন:
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের নতুন ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২১ এএম | ১০ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র বারবার বলছে যে, ইরানকে পারমাণবিক কর্মসূচি চালাতে দেবে না বা সমৃদ্ধ করতে দেবে না। এমনকি চলমান শান্তিচুক্তির আলোচনারও অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো তেহরানের পরমাণু কর্মসূচি। তবে বৈঠকে বসার আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ইরান।

ইসলামি প্রজাতন্ত্রের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ‘সীমিত করা হবে না’।

এই সংস্থার প্রধান মোহাম্মদ এসলামী বলেছেন, দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করা হবে না।

ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেন ‘শত্রুপক্ষ ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ করতে সফল হবে না।’

তিনি আরও জোর দিয়ে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক শিল্পের একটি মৌলিক অংশ এবং এটি দেশের জন্য একটি ‘রেড লাইন’ হিসেবে বিবেচিত।

সূত্র: আল জাজিরা।ইল এবং মার্কিন সামরিক স্থাপনা থাকা উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর ওপর পাল্টা হামলা চালায়। 

টিজে/এসএন 

মন্তব্য করুন