© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংঘাতের পর ইরানে সব ব্যাংকের শাখা পূর্ণমাত্রায় চালুর ঘোষণা

শেয়ার করুন:
সংঘাতের পর ইরানে সব ব্যাংকের শাখা পূর্ণমাত্রায় চালুর ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৪ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রভাবে স্থবির হয়ে পড়া ব্যাংকিং খাত আবার স্বাভাবিক অবস্থায় ফেরাতে উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির সব ব্যাংক শাখা আগামীকাল (শনিবার) থেকে পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু করবে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) জানিয়েছে, ব্যাংক কো-অর্ডিনেশন কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় রাজধানী তেহরানের ব্যাংকগুলোর প্রধান কার্যালয়সহ সব ইউনিটও পুরোপুরি চালু থাকবে।

সাম্প্রতিক সংঘাতের কারণে দেশজুড়ে ব্যাংকিং কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল, ফলে লেনদেন ও আর্থিক সেবায় বিঘ্ন ঘটে। নতুন করে সব শাখা খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাভাবিক পরিস্থিতি পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি চালু হওয়া ইঙ্গিত দিচ্ছে যে ইরানের পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। একই সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডও আবার গতি ফিরে পেতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

এমআই/টিকে 

মন্তব্য করুন