© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জেনে নিন ফুয়েল পাস রেজিস্ট্রেশন করার নিয়ম

শেয়ার করুন:
জেনে নিন ফুয়েল পাস রেজিস্ট্রেশন করার নিয়ম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৫ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে চালু হয়েছে মোবাইল অ্যাপভিত্তিক ‘ফুয়েল পাস’। এ কার্যক্রমে কিউআর কোডের মাধ্যমে জ্বালানি সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। প্রাথমিকভাবে রাজধানীর দুটি ফিলিং স্টেশনে চালু করা হয়েছে এ সেবা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনার বাংলা ফুয়েল স্টেশনে এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। পাইলটিং সফল হলে পর্যায়ক্রমে দেশের সব ধরনের যানবাহনের জন্য এটি চালু করা হবে।

এ সুবিধা পেতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ফুয়েল পাস নামের অ্যাপটি মুঠোফোনে ইন্সটল করে নিতে হবে। এর পর অ্যাপে প্রবেশ করে ফোন নম্বর ভেরিফাই করতে হবে। পরে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ও অন্যান্য তথ্য দিতে হবে। সব শেষ পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আশা করছে, সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতায় এই আধুনিক ব্যবস্থাটি বৃহৎ পরিসরে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

এসএ/টিকে

মন্তব্য করুন