© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধবিরতি নিয়ে কঠোর অবস্থানে ইরান

শেয়ার করুন:
যুদ্ধবিরতি নিয়ে কঠোর অবস্থানে ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৬ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনার আগে যুদ্ধবিরতি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানিয়েছেন, এমন কোনো যুদ্ধবিরতি তারা চান না, যা প্রতিপক্ষকে পুনরায় শক্তি সঞ্চয় করে হামলার সুযোগ করে দেয়।

তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আলোচনার ভিত্তি হিসেবে ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনায় সম্মতি হয়েছে।

রাভানচি বলেন, ‘ইরান সবসময় কূটনীতি ও সংলাপকে স্বাগত জানায়, তবে এমন সংলাপ নয় যা ভুল তথ্যের ওপর ভিত্তি করে প্রতারণার উদ্দেশ্যে পরিচালিত হয় এবং ভবিষ্যৎ সামরিক আগ্রাসনের পথ তৈরি করে।’

তিনি আরো বলেন, ‘আমরা এমন কোনো যুদ্ধবিরতি চাই না, যা আগ্রাসী পক্ষকে পুনরায় অস্ত্র সজ্জিত হয়ে আবার হামলার সুযোগ দেয়। আমরা আমাদের মিত্রদের স্পষ্টভাবে জানিয়েছি, যথাযথ নিশ্চয়তা ছাড়া এমন পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না।’

ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে আন্তর্জাতিক মহলে কৌতূহল ও উদ্বেগ দুটোই বাড়ছে।

এসএ/টিকে

মন্তব্য করুন