লেবাননের সশস্ত্র সংগঠনের প্রধান নাঈম কাশেমইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিরোধ চলবে’
ছবি: সংগৃহীত
০৭:৫২ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম বলেছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চলবে। শুক্রবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
শুক্রবার (১০ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, 'ইসরায়েলি সেনারা স্থলযুদ্ধে পরাজিত হয়েছে এবং কোনো স্থল অভিযান সফল্লাবে পরিচালনা করতে পারেনি।'
তিনি আরও বলেন, 'শত্রু শক্তিশালী হওয়া সত্ত্বেও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে।'
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েলের মধ্য চলমান যুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতায় ২ সপ্তাহের বিরতি দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্সে পোস্ট দিয়েছিলেন, যুদ্ধবিরতিতে 'লেবানন' অন্তর্ভুক্ত। তবে, সেই চুক্তি প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লেবাননে হামলা চলবে।
এমআই/টিকে