ইসরাইলের সঙ্গে আলোচনায় কী শর্ত জুড়ে দিল লেবানন?
ছবি: সংগৃহীত
১০:০১ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
লেবাননের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, আগামী সপ্তাহে ইসরাইলের সঙ্গে আলোচনায় বসার জন্য লেবানন একটি পূর্বশর্ত জুড়ে দিয়েছে।
বৈরুতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, কোনো ধরনের আলোচনার টেবিলে বসার আগেই যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। অর্থাৎ, লেবানন সীমান্ত বা নিরাপত্তা ইস্যুতে আলোচনায় অংশ নিতে তখনই রাজি হবে, যখন উভয় পক্ষের মধ্যে সংঘাত বন্ধের বিষয়টি নিশ্চিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, হামলা অব্যাহত থাকা অবস্থায় ফলপ্রসূ কোনো আলোচনা সম্ভব নয়। লেবানন সরকার বিশ্বাস করে, আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হলে আগে সামরিক তৎপরতা বন্ধ হওয়া জরুরি।
এই অবস্থান থেকে বোঝা যাচ্ছে যে আগামী সপ্তাহের প্রস্তাবিত কূটনৈতিক তৎপরতার সাফল্য এখন মূলত একটি টেকসই যুদ্ধবিরতি ঘোষণার ওপর নির্ভর করছে। এর ফলে আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় হতে যাওয়া এই সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা ও জল্পনা তৈরি হয়েছে।
সূত্র: বিবিসি।
এসএ/টিকে