© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধজাহাজ অস্ত্রসজ্জিত হচ্ছে, আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলা শুরু: ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন:
যুদ্ধজাহাজ অস্ত্রসজ্জিত হচ্ছে, আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলা শুরু: ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৮ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল হতে যাওয়া আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে ইরানে ফের হামলা শুরু করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে শুক্রবার (১০ এপ্রিল) তিনি বলেছেন, তারা তাদের যুদ্ধজাহাজগুলো পুনরায় অস্ত্রসজ্জিত করছেন।

ইসলামাবাদের আলোচনা সফল হবে কি না এম প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, “আগামী ২৪ ঘণ্টায় আমরা দেখব কি হবে।”

“আমাদের রিসেট চলছে। আমরা জাহাজগুলো সবচেয়ে ভালো অস্ত্রে সজ্জিত করছি, এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে ভালো অস্ত্র- আমরা আগে যা করেছি এরচেয়েও ভালো। আমরা তাদের উড়িয়ে দিয়েছি।”

“আমরা জাহাজগুলোতে আবারও অস্ত্র মজুদ করছি, সবচেয়ে ভালো অস্ত্রগুলো। এমনকি এগুলো আমরা আগে কোনো এলাকা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য যেসব অস্ত্র ব্যবহার করতাম তার চেয়েও উন্নত মানের। যদি আমাদের মধ্যে কোনো চুক্তি না হয়, তবে আমরা সেগুলো ব্যবহার করব এবং অত্যন্ত কার্যকরভাবেই ব্যবহার করব।”

“আপনারা এমন সব মানুষের বিরুদ্ধে লড়ছেন যাদের সম্পর্কে আমরা নিশ্চিত নই যে তারা আদৌ সত্যি কথা বলে কি না। আমাদের সামনে তারা বলছে যে তারা সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করে দিচ্ছে, সব কিছু শেষ হয়ে গেছে। আবার তারাই গণমাধ্যমের সামনে গিয়ে বলছে, ‘না, আমরা (ইউরেনিয়াম) সমৃদ্ধ করতে চাই।’ সুতরাং, দেখা যাক কী হয়।”

সূত্র: নিউইয়র্ক টাইমস

এমআর/টিকে 

মন্তব্য করুন