© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শি জিনপিংকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রীর

শেয়ার করুন:
শি জিনপিংকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৮ পিএম | ১০ এপ্রিল, ২০২৬
বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন তাইওয়ানের বিরোধী নেতা চেং লি-উন । বৈঠকে উভয় নেতা তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করেন এবং দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের ইচ্ছা প্রকাশ করেন।

শুক্রবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তারা যৌথভাবে ছবি তোলেন এবং প্রকাশ্য বক্তব্য দেন। পাশাপাশি বন্ধ দরজার আড়ালেও বৈঠক অনুষ্ঠিত হয়।

২০১৫ সালে সিঙ্গাপুরে তৎকালীন প্রেসিডেন্ট মা ইং-জিও এবং শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার পর এই প্রথম সর্বোচ্চ পর্যায়ের তাইওয়ানিজ নেতা হিসেবে শি'র সঙ্গে সাক্ষাৎ করলেন চেং লি-উন ।

বৈঠকের পর বক্তব্যে চেং বলেন, চীন ও তাইওয়ানের নেতাদের 'রাজনৈতিকভাবে বিপরীতমুখি অবস্থান ও পারস্পরিক বৈরিতা ত্যাগ করে সংলাপে বসা এবং শান্তিপূর্ণভাবে সমাধানের পথ খোঁজা উচিত।

মূলত, বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দেখে। তাইওয়ানের বিরোধী দল পার্লামেন্টে ৪০ বিলিয়ন ডলারের অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয়ের একটি সরকারি পরিকল্পনা ভেটো দিয়েছে।

উল্লেখ্য, শান্তি মিশন নিয়ে চীন সফর করছেন তাইওয়ানের বিরোধী নেতা চেং লি-উন।

আইকে/টিকে

মন্তব্য করুন