© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিষিদ্ধ মিশরের প্রধান গোলকিপার মোহাম্মদ এল-শেনাওয়ি

শেয়ার করুন:
নিষিদ্ধ মিশরের প্রধান গোলকিপার মোহাম্মদ এল-শেনাওয়ি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৬ এএম | ১১ এপ্রিল, ২০২৬
দুই মাস পরই শুরু হচ্ছে বিশ্বকাপ। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে বড় ধাক্কা খেল মিশর। রেফারিকে আঘাত করায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আফ্রিকার দেশটির প্রধান গোলকিপার মোহাম্মদ এল-শেনাওয়ি।

মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব আল-আহলি এফসির হয়ে খেলেন শেনাওয়ি। মঙ্গলবার সেরামিকা ক্লিওপেট্রার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে ছিলেন বেঞ্চে ছিলেন তিনি। ম্যাচের শেষ মুহূর্তে সেরামিকার একজন ডিফেন্ডারের হাতে বল লাগলে আল-আহলি পেনাল্টির দাবি জানায়। রেফারি আবেদন নাকচ করলে রেগে যান শেনাওয়ি।

লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘রেফারিকে ধাক্কা দেওয়া বা টেনে ধরার মাধ্যমে লাঞ্ছিত করার দায়ে (সহিংসতা ছাড়া হাতের ব্যবহার) শেনাওয়িকে চার ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার মিশরীয় পাউন্ড (প্রায় ৯৪২ ডলার) জরিমানা করা হয়েছে।‘



শেনাওয়িকে এখন লিগ প্লে-অফের শেষ সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল-আহলি বর্তমানে ৪১ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে রয়েছে। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৭৫ টি ম্যাচ খেলেছেন শেনাওয়ি। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) মিশরের প্রথম পছন্দের গোলকিপার ছিলেন শেনাওয়ি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে গ্রুপ ‘জি’ তে রয়েছে মিশর। ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী দিনে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে মোহাম্মদ সালারা। গ্রুপপর্বে মিশরের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও ইরান। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী মে মাসের মাঝামাঝি ফিরবেন শেনাওয়ি। ফলে 

আইকে/টিকে

মন্তব্য করুন