© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফুটবল বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ, শীর্ষে ব্রাজিল-আর্জেন্টিনা

শেয়ার করুন:
ফুটবল বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ, শীর্ষে ব্রাজিল-আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৩ এএম | ১১ এপ্রিল, ২০২৬
বিশ্বকাপ ফুটবল ২০২৬- এর জন্য ১৭০ জন ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ তালিকায় সবচেয়ে বেশি নয়জন করে প্রতিনিধি রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার।

রেকর্ড ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত ১০৪ ম্যাচের এই টুর্নামেন্টের জন্য দায়িত্ব পালন করবেন ১৭০ জন ম্যাচ অফিশিয়াল। বিশ্বকাপ ইতিহাসে এর আগে কখনো এত বেশি অফিশিয়াল ছিলেন না।



ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সবচেয়ে বেশি ৯ জন করে প্রতিনিধি থাকছেন। শুধু তাই নয়, দুই দেশ থেকে প্রধান রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করবেন তিন জন করে। এছাড়া আয়োজক দেশ মেক্সিকো ও ফ্রান্স থেকে থাকছেন সাত জন করে অফিশিয়াল।

সব মিলিয়ে ছয় ফেডারেশনের ৫০টি সদস্য দেশ থেকে ফিফা ৫২ জন প্রধান রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিএআর অফিশিয়ালকে তালিকাভুক্ত করেছে, যা আগের আসরের তুলনায় ৪১ জন বেশি।

এসকে/টিএ

মন্তব্য করুন