© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকাসহ ১৬ জেলায় গরম নিয়ে বড় দুঃসংবাদ

শেয়ার করুন:
ঢাকাসহ ১৬ জেলায় গরম নিয়ে বড় দুঃসংবাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৭ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
ঢাকাসহ দেশের কয়েক বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবুও সারা দেশে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে ঢাকাসহ দেশের ১৬ জেলায় তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ ছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবুও সারা দেশে বাড়তে পারে গরম।

যশোরে রোববার (১২ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলা এবং খুলনা বিভাগের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি বিস্তার ঘটছে পারে। এ তাপপ্রবাহ কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশে আজ সোমবার দিনের তাপমাত্রা সামান্য এবং রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

এছাড়া আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পর দিন বুধবার (১৫ এপ্রিল) তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  

এমআর/টিকে  

মন্তব্য করুন