© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেট্রো ভবনে আটকে গেল শোভাযাত্রার মোটিফ

শেয়ার করুন:
মেট্রো ভবনে আটকে গেল শোভাযাত্রার মোটিফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৮ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের পিলারে আটকে গেছে বৈশাখী শোভাযাত্রার চারটি মোটিফ। এর মধ্যে তিনটি পার হতে পারলেও টেপা ঘোড়া পার হতে পারেনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। এবারের শোভাযাত্রায় পাঁচটি মোটিফ রয়েছে। এর মধ্যে মোরগ, শান্তির পায়রা এবং বেহালার ওপরের অংশ মেট্রোরেলের স্থাপনায় আটকে যায়। পরে কৌশলে সেগুলো পার করে নেওয়া হয়।

এরপর হাতি পার হলেও টেপা ঘোড়া পার হতে পারেনি। ফলে এখান থেকেই ইউটার্ন নিয়েছে।

এবি/টিএ

মন্তব্য করুন